শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে নতুন আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

সাইফুল ফেরদৌস জানান, যে ১৫ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৬ ও নাটোরের ১ জন রয়েছে।

তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ৩৭৩ জনের আর শনাক্ত হয়েছে ১৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.৩৩ শতাংশ।

এদিকে আজ শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD