শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাপুলের আসনে উপনির্বাচন স্থগিতের রিট খারিজ, ভোটে বাধা নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে আগামী ২১ জুন এ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণে বাধা কাটল।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে আজ সোমবার (১৪ জুন) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সরোয়ার পায়েল।

গত ৮ জুন লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে রিটটি দায়ের করেন ওই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আবুল খায়ের ভুঁইয়া। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত বছরের ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শহিদ ইসলাম পাপুলকে গ্রেপ্তার করে। পরে গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। ওই রায়ের কপি হাতে পাওয়ার পর পাপুলের আসন শূন্য ঘোষণা করা হয়।

এদিকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে করা একটি রিট আবেদন হাইকোর্টে বিচারাধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD