শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার নাসির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৪ জুন) বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় কমিটির বেশিরভাগ সদস্য অংশ নেন।

বোট ক্লাবের সচিব লেফটেন‌্যান্ট কমান্ডার মোহাম্মদ আহসান আমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীমনির অভিযোগের বিষয়ে তদন্ত করতে তিন সদস‌্যের কমিটি গঠন করেছে ক্লাব কর্তৃপক্ষ। কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। নাসির নিয়ম না মেনে বাইরের অতিথিকে ক্লাবের ভেতর নিয়ে এসেছিলেন।

নাসির ছাড়াও তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলমের সদস্য পদ স্থগিত রাখা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত‌্যাচেষ্টার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। এ নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে নাসিরকে বোট ক্লাব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১৩ জুন) রাতে পরীমনি তার ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি লেখেন। ওই রাতেই তিনি রাজধানীর বনানীর বাসায় সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। সোমবার সকালে পরীমনি বাদী হয়ে সাভার মডেল থানায় নাসিরসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই মহানগর গোয়েন্দা পুলিশ নাসিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD