শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোপা: করোনা আক্রান্ত ৩১ খেলোয়াড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার এবারের আসর নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল স্বাগতিক ব্রাজিলসহ সবগুলো দল। এসব মাথায় নিয়েই শুরু হয়েছে আসর। শুরুর ধাক্কাটা ছিল ভেনিজুয়েলার মোট ৮ জন খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়া।

এরপর থেকেই আশঙ্কা করা হচ্ছিল এর মাত্রা বাড়ার। সেটিই হলো। এরই মধ্যে ৩১ জন খেলোয়াড় আক্রান্তের খবর পাওয়া গেছে। এর সঙ্গে টুর্নামেন্ট সংশ্লিষ্ট আরও ১০ জন করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যে ১০ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছে তারা সবাই ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচের দায়িত্বে ছিল।

ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচের আগে করোনা শনাক্তের খবর আসে বলিভিয়ার তিন খেলোয়াড়ের। জৈব সুরক্ষা বলয়ে থাকার পরও ছড়িয়ে পড়েছে মহামারি রূপে।

এমনিতেই ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি চরমে পৌঁছেছে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা গেছে দেশটিতে। এমন পরিস্থিতিতেও কেন কোপা আমেরিকার আসর আর্জেন্টিনা থেকে সরিয়ে ব্রাজিলে আনা হলো সেটাই বড় প্রশ্ন!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD