শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুপার লিগের খেলার শুরুতেই বৃষ্টির বাধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা লিগের জমজমাট সুপার লিগের খেলা শনিবার থেকে মাঠে গড়িয়েছে। তবে দিনের প্রথম ম্যাচেই বৃষ্টির বাগড়া।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল প্রাইম দোলেশ্বর। ১.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নামে মিরপুরে। সকাল থেকেই কালো মেঘে ঢাকা পুরো এলাকা। পুরো মাঠ আপাতত কভার করে রাখা।

এদিন আরও দুইটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল। সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।

প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে দেশের একমাত্র ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD