শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্পেন-পোল্যান্ড ম্যাচে জেতেনি কেউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : এর আগে অনেক ভালো খেলেও জয় না পাওয়া স্পেন আজ আবারও ব্যর্থ। প্রথম খেলায় সুইডেনের বিপক্ষে সর্বোচ্চ পাসের রেকর্ড গড়েছিল স্পেন। সেদিন গোলশূন্য ড্র ছিল ম্যাচের ফল। আজ কিন্তু গোলের দেখা মিলেছিল। কিন্তু মিললে কি হবে আবারও জিততে ব্যর্থ স্পেন।

শনিবার অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করে স্পেন-পোল্যান্ড।

পুরো খেলার প্রায় ৭৭ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও জয়ের জন্য যথেষ্ট গোল করতে পারেনি স্পেন।

খেলায় স্পেন বল পাস করে মোট ৭০৭ টি। আর পোল্যান্ড করে ২১৯টি পাস। স্পেন লক্ষ্যে শট নিতে পেরেছে ৫টি আর পোল্যান্ড নিয়েছে ২টি।

শনিবার স্পেনের দ্বিতীয় ম্যাচে ২৫ মিনিটের মাথায় আলভারো মোরাতার পা থেকে গোলের মুখ দেখে স্পেন। প্রথমে গোলটি দেয়া না হলেও পরে ভিএআর (VAR) পদ্ধতিতে গোল দেন রেফারি।

অপরদিকে ৫৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড।

দুই ম্যাচেই জয়বঞ্চিত থেকে ‘ই’ গ্রুপে টেবিলের তিনে নেমে গেল স্পেন, গ্রুপের তলানিতে পোল্যান্ড।

এ পর্যন্ত দুটি ম্যাচে স্পেন সংগ্রহ করতে পেরেছে ২ পয়েন্ট। আর পোল্যান্ডের সংগ্রহ দুই ম্যাচে ১ পয়েন্ট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD