শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভ্যাকসিনের ‘বুস্টার শট’ এখনই নয়, দুটি ডোজেই সবাই সুরক্ষিত : হু-র শীর্ষ বিজ্ঞানী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : অনেকেই বলছেন, ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও সুরক্ষা বেশি পাওয়া যাবে না। তাই শরীরে অ্যান্টিবডির পরিমাণ বাড়াতে তৃতীয় একটি শট নেওয়া যেতে পারেই। বিশেষ করে যখন ভাইরাসের এতগুলো সংক্রামক প্রজাতি ছেয়ে গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী ডাঃ সৌম্যা স্বামীনাথন বলছেন, বুস্টার ডোজের কথা এখনই ভাবার দরকার নেই। সবাইকে আগে ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করতে হবে। দি ওয়াল

সৌম্যা স্বামীনাথন বলছেন, বুস্টার ডোজ কতটা কার্যকরী তা এখনও প্রমাণিত নয়। গবেষণা চলছে। তাই পরীক্ষানিরীক্ষার পরেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ব্রিটেনে এখনই কোভিডের বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক বলেছেন, শীতের সময় কোভিডের নতুন ধাক্কা আসতে পারে। তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুস্টার ডোজের ক্লিনিকাল ট্রায়াল চলছে। সাত রকম ভ্যাকসিনের ডোজের ট্রায়াল চলছে, কোনটি বুস্টার ডোজ বা অধিক সুরক্ষা দিতে পারবে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

করোনাভাইরাস শুরু তে যেমনটা ছিল এখন তার রূপ অনেকটাই পরিবর্তিত। বিশ্বজুড়েই ভাইরোলজিস্টরা বলছেন, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেনে মিউটেশন বা জিনের গঠন বিন্যাস খুব দ্রুত বদলে যাচ্ছে। দ্রুত রুপান্তর ঘটছে। একবারে ২০০ বার জিনের গঠন বদলাতেও দেখেছেন বিজ্ঞানীরা। স্পাইক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের কোডও বদলে যাচ্ছে। তাই ভাইরাল স্ট্রেন দিনে দিনে আরও ছোঁয়াচে, অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ভাইরোলজিস্টদের বক্তব্য ছিল, ভ্যাকসিনে কাজ হবে ঠিকই, কিন্তু সারা বছর সংক্রামক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হলে শরীরের ইমিউনিটি সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এর জন্যই দরকার এই তৃতীয় ডোজ।

ভাইরোলজিস্টদের বক্তব্যের পরেই বিশ্বের নানা দেশেই প্রশ্ন উঠেছে, তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নেওয়া কতটা জরুরি। এখনই চালু করার দরকার আছে কিনা। সে বিষয় নিয়ে হু-র বিজ্ঞানীরা বক্তব্য, বিশ্বের অনেক গরিব ও পিছিয়ে পড়া দেশে এখনও ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়াই সম্ভব হয়নি। সেখানে তৃতীয় ডোজ এখনই চালু করা সম্ভব নয়। তাছাড়া ভ্যাকসিনের দুটি ডোজ সঠিক সময় মেনে নিলেই শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হবে বলে জানিয়েছেন তিনি, সুরক্ষা অনেকটাই পাওয়া যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD