ডেস্ক রিপোর্ট : রাজশাহী,খুলনা ও চট্টগ্রামে এসব মৃত্যুর খবর জানা যায়।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গে আটজন মারা গেছেন।মঙ্গলবার (২২ জুন) রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২১ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের এক জন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃতদের পাঁচজনই রাজশাহীর বাসিন্দা। উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন ও নাটোরের একজন রয়েছেন।
খুলনায় করোনায় একদিনে আরও ১১ মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯০টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৬ হাজার ৩৯৭ জন।এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।