শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুক্তরাজ্য থেকে জার্মানিতে আসা সকল পর্যটকদের কোয়ারেনটাইন বাধ্যতামূলক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, আগস্টের শেষ নাগাদ ইউরোপের দেশগুলোতে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ৯০ শতাংশ ছাড়িয়ে যাবে। এ সতর্কবার্তা শুনে মার্কেল পার্লামেন্টের নিম্নকক্ষে তার এ সিদ্ধান্তের কথা জানান। দ্য গারডিয়ান

বৃহস্পতিবার (২৪ জুন) ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে জার্মান চ্যান্সেলর জানান, কোভিডের অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যে ভয়ংকর রূপ ধারণ করেছে। তাই তিনি নিজ দেশে এর সংক্রমণ রোধে যথাসাধ্য ব্যবস্থা নেবেন।

তিনি পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে আরো বলেন, আমাদের দেশে যদি আপনি গ্রেট ব্রিটেন থেকে আসেন, তবে আপনাকে অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে। ইউরোপের অন্যান্য দেশগুলোর জন্য এ শর্ত প্রযোজ্য হবে না।

মার্কেল পর্তুগাল সরকারেরও সমালোচনা করেন। কারণ তারা নিজ দেশে কোয়ারেন্টিন ছাড়াই ব্রিটিশ পর্যটকদের প্রবেশাধিকার দিয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD