শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ১৩২১ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৩২১ জনের।

এ নিয়ে দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৮২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে তিন লাখ ৯১ হাজার ৯৮১ জন।

এর আগে বুধবার দেশটিতে মৃত্যু হয়েছিল এক হাজার ৩৫৮ জনের। আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৮৪৮ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ সাত হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি তিন লাখ ৬৮ হাজার মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD