শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় মৃত্যু ৮১, আড়াই মাসে সর্বোচ্চ শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
1

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১৩ হাজার ৮৬৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। যা দেশে গত ৭৪ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (২৩ জুন) ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৮৫ জনের এবং একই সময়ে শনাক্ত হয়েছিল ৫ হাজার ৭২৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি-বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১টি নমুনা। নতুন ৬ হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। পলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। দেশে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ পর্যন্ত করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব আটজন, ত্রিশোর্ধ্ব নয়জন, চল্লিশোর্ধ্ব নয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন এবং ষাটোর্ধ্ব ৩৬ জন। বিভাগ হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে ২০ জন, খুলনায় ২৩ জন, বরিশালে তিনজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD