শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুরে দেখা মিলল আশরাফুল ঝড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে জয় তুলেছে শেখ জামালের ধানমন্ডি ক্লাব। দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে ম্যাচের নায়ক হয়েছেন মোহাম্মদ আশরাফুল।

বৃহস্পতিবার (২৪ জুন) সুপার লিগের ম্যাচে ছয় উইকেটে জয় পায় শেখ জামাল।

মিরপুরে টস জেতার পর ব্যাট করতে নামে আবাহনী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলে মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্বাধীন দলটি।

২৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাঈম। ৫১ বলে লিটন দাসের ব্যাট থেকে আসে ৭০ রান। অন্যদিকে শেখ জামালের জার্সিতে দুটি করে উইকেট তুলেন জিয়াউর রহমান ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।

জবাবেব ওপেন করতে নেমে ৪৮ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন আশরাফুল। শেখ জামালের অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৮টি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান।

২২ বলে ৩৬ রানের ইনিংস খেলেন নাসির হোসেন। সমান বলে সমান রান তুলেন নুরুল হক সোহানও।

আশরাফুলের সঙ্গে শেষ পর্যন্ত ৯ বলে ২২ রান করে ক্রিজে ছিলেন জিয়াউর রহামন। এতে ৯ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় দলটি।

আবাহনীর বোলারদের মধ্যে একটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ সাইফ উদ্দিন, আরাফাত সানি, তানজিম হাসান সাকিব ও আমিনুল ইসলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD