শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, ২৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর আগে, গত ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে মৃত্যু হয়েছে আরো ২৩ জনের। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে।

শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, খুলনায় করোনাভাইরাস ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যু।

সূত্র মতে, করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার (২৫ জুন) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।

গত ২৪ ঘণ্টার হিসেবে- বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ ৭ জন, খুলনার ৫ জন, যশোরের ৫ জন, ঝিনাইদহের ২ জন, চুয়াডাঙ্গার একজন, সাতক্ষীরার একজন, বাগেরহাটের একজন, এবং মেহেরপুরের একজন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়- ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন খুলনা জেলায় ৩৩২ জন, বাগেরহাটে ৭৩ জন, সাতক্ষীরায় ৪৮ জন, যশোরে ৩৭০ জন, ঝিনাইদহে ১৭৯ জন, মাগুরায় ১০ জন, নড়াইলে ৩৮ জন, কুষ্টিয়ায় ১১১ জন, চুয়াডাঙ্গায় ১১৬ জন ও মেহেরপুরে ৪৫ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD