শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পরিবহন বন্ধে যে সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আনতে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন। আর ১ জুলাই থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৬ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, আগামী সোমবার থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউনের মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। এ সময়ে যানবাহন নিয়ন্ত্রণে নজর রাখবেন তারা। আর ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হলে জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন সড়কে নামতে পারবে না।

কঠোর লকডাউনের মধ্যে আইনশৃঙ্খলা অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবা কাজে যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

এর আগে ২৫ জুন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, জরুরি পণ্যবাহী ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতাবহির্ভূত থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD