শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘আইপিএল খেললে জাতীয় দলে সুযোগ নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা অর্থের মোহে দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেয় তাদের জাতীয় দলে রাখার কোনো প্রয়োজন নেই।

আইপিএলে রাজস্থান রয়্যালসের মেন্টরের দায়িত্ব পালন করা শেন ওয়ার্ন এক সাক্ষাৎকারে বলেন, আমি ক্রিকেটারদের অতিরিক্ত অর্থ উপার্জনের বিপক্ষে নই। ক্রিকেটাররা টাকা আয় করলে আমি বরং খুশি হই। তবে যদি তারা দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেয় তাহলে আমি মনে করি তাদের জাতীয় দলে রাখার প্রয়োজন নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার এক উইকেট শিকার করা শেন ওয়ার্ন আরও বলেন, কোনো ক্রিকেটারকে ৩ বিলিয়ন অর্থের প্রস্তাব দেয়া হলে তা ছেড়ে দেওয়া খুবই মুশকিল। তবে তুমি যদি নিজেকে ক্রিকেটার হিসেবে আলাদা উচ্চতায় দেখতে চাও তাহলে তোমাকে দেশের জার্সিতে বিশ্বের সেরাদের বিরুদ্ধে পারফরম্যান্স করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD