শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কঠোর লকডাউনে পোশাক কারখানা খোলার বিষয়ে যে সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার শুরু হওয়া সাত দিনের কঠোর লকাডউনে স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে যেসব কারখানায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে না, সেসব কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দেশের তৈরি পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিত (বিজিএমইএ)।

এ বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, দেশের অর্থনীতির স্বার্থে পোশাক কারখানা খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে সবাই কারখানা খোলা রাখবেন। এটা আমার বিশেষ অনুরোধ।

বিশেষ বার্তায় বিজিএমইএর সভাপতি ফারুক বলেন, লকডাউন চলাকালে কারখানা খোলা রাখার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সর্বাত্মক লকডাউনেও শিল্প খাতগুলো খোলা থাকবে এবং শিল্প খাতসংশ্লিষ্ট সব ব্যাংক, পোর্ট, কাস্টমস কার্যক্রম লকডাউনের আওতাবহির্ভূত থাকবে।

এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকার এবং বিজিএমইএ থেকে দেয়া স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে সবাই যেন কলকারখানা চালান, এই অনুরোধ করেন বিজিএমইএর সভাপতি। একইসঙ্গে বিজিএমইএর পক্ষ থেকে সব কারখানা মনিটর করা হবে। যারা যথাযথ স্বাস্থ্যবিধি মানবে না, তাদের কারখানা বন্ধ করে দেয়া হবে।

গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় পোশাকশিল্পের মালিকদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD