শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনে বন্ধ পাঠাও-উবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-উবার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় পাঠাও কর্তৃপক্ষ।

পাঠাও কর্তৃপক্ষ বলছে, সরকারের জারিকৃত লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য আমরাও আমাদের সার্ভিস বন্ধ রেখেছি। তবে যাত্রী পরিবহন সুবিধা ছাড়া অন্যান্য সুবিধা চালু রাখা হয়েছে।

এদিকে উবার বন্ধ রাখা হয়েছে কিনা সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে অ্যাপটিতে প্রবেশ করে দেখা গেছে মোটরবাইক এবং প্রাইভেটকারের সার্ভিসটি বন্ধ করে রাখা হয়েছে।

উবারের একজন কর্মকর্তা বলেন, উবার সব সময়ই লকডাউন নিয়ে সরকারের ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন করে আসছে।

পাঠাও-উবারে যাত্রী পরিবহন সেবা বন্ধ থাকলেও খাবার পরিবহন সেবাটি চালু রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD