শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনে মোটরসাইকেল চালক-আরোহীদের যে নির্দেশনা মানতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে সীমিত লকডাউন চলছে। লকডাউনের মধ্যেও মোটরসাইকেল চলছিল সড়কে। ভাড়ায় চালিত মোটরসাইকেলেও যাতায়াত করছিল লোকজন। এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাহকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না।

ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়েছে,লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি বাড়ছে।

এমতাবস্থায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়র এই ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অতীব জরুরী প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ব্যতীত অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করছে। স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৮ জুন থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD