শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সর্বাত্মক লকডাউনে মোটরসাইকেলেও কোনো আরোহী নেওয়া যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ সংক্রমণ রোধে সারা দেশে সর্বাত্মক লকডাউন চলাকালে চট্টগ্রাম মহানগরীর রাস্তায় চলাচলকারী মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী নেওয়া যাবে না।

আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বন্দরনগরীর জনসাধারণের মধ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপির)। খবর বাসসের।

সিএমপি সূএ জানায়, করোনাভাইরাস সংক্রমণের ঢেউ মোকাবিলায় ইতোমধ্যে সরকারিভাবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। এরূপ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহারে একাধিক আরোহী নিয়ে চলাচলে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না।

পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকেন, যা করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করছে।

নগরীর জনসাধারণকে এমতাবস্থায় মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে সিএমপি অনুরোধ জানিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD