খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে খুলনা বিভাগে মঙ্গলবার (২৯ জুন) সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।