শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহী মেডিকেলে চব্বিশ ঘণ্টায় আরও ২২ জনের মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২২ জন। এরমধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁ ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোর ১ জন ও ঝিনাইদহ ১ রয়েছেন। এদেরমধ্যে করোনায় মারা গেছেন ৫ জন এবং এর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৩১ দিনে মোট ৩৭৯ জনের মৃত্যু হলো।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪০৬ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৬২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯.৯০%।

এ ছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪০৫টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪৬২ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৬ জন।

এদিকে, করোনাভাইরাসের বিস্তাররোধে সারাদেশের ন্যায় সাত দিনের জন্য রাজশাহীতেও আরোপিত চলাচলে বিধিনিষেধ বাস্তবায়নের জন্য পুলিশের পাশাপাশি রাজশাহী সিটি এবং প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর দুইটি করে টিম এবং ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সরকার ঘোষিত প্রজ্ঞাপনে জনসাধারণকে অতীব জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD