শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে করোনায় মৃত্যু-সংক্রমণ ফের বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ ফের বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার পাঁচজনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি চার লাখ ১১ হাজার মানুষ।

এ পর্যন্ত এ মহামারিতে দেশটিতে প্রাণ গেছে তিন লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের।

এর আগে বুধবার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৮১৭ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন ৪৫ হাজার ৯৫১।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু ও সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৬২ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৯ লাখ মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD