শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোপার নকআউটে নেই অতিরিক্ত সময়, সরাসরি টাইব্রেকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : এবারের কোপা আমেরিকার নকআউট পর্বে পরিবর্তন আসছে খেলার নিয়মে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফুটবলে নকআউটে জিতলে পরের ধাপে, হারলে বাদ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ, তাতেও ফয়সালা না হলে টাইব্রেকার। এবারের কোপা আমেরিকায় নকআউটের ফরম্যাটে এসেছে পরিবর্তন। শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় পেরু-প্যারাগুয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল, শেষ হবে আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচ দিয়ে। সেরা আটের চার ম্যাচে থাকছে না অতিরিক্ত সময়ের খেলা। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে গড়াবে ম্যাচ।

একই নিয়ম সেমিফাইনালেও থাকবে। কেবল ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে খেলা হবে, প্রয়োজনে হবে পেনাল্টি শুটআউট। ২০১৫ ও ২০১৬ সালেও এমন নিয়ম হয়েছিল। ২০১৫ সালের শেষ আটে আর্জেন্টিনা-কলম্বিয়া ও ব্রাজিল-প্যারাগুয়ের ম্যাচ নির্ধারিত সময়ে ড্র হয়। সরাসরি পেনাল্টিতে আর্জেন্টিনা ও ব্রাজিল ওই পর্বে উতরে যায়। পরের বছর কোপার শতবর্ষী আসরে কোয়ার্টার ফাইনালেও কলম্বিয়া-পেরুর ম্যাচ ড্র হলে একইভাবে নিষ্পত্তি হয় ম্যাচ।

২০১৯ সালে আগের আসরে কেবল সেমিফাইনাল ও ফাইনালে ছিল অতিরিক্ত সময়, যা ছিল না কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ ব্রাজিল-চিলি কিংবা আর্জেন্টিনা-ইকুয়েডর নির্ধারিত সময়ে ড্র করলে সরাসরি পেনাল্টি খেলবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD