শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় করোনায় ৭ জনের মৃত‌্যু, শনাক্ত ৯৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এ সময় ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (০৩ জুলাই) সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২২৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৯৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৮ জন, দৌলতপুরের ০১ জন, কুমারখালীর ০৩ জন, ভেড়ামারার ০২ জন, মিরপুরের ০৫ জন এবং খোকসার ০৬ জন রয়েছেন।

মারা যাওয়া ০৭ জনের মধ্যে ০৩ জন কুমারখালী উপজেলার, ০২ জন মিরপুর এবং ০২ জন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।

জেলা প্রশাসক আরও জানান, এখন পর্যন্ত জেলায় ৬৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন ৬১ হাজার ৩৮৫ জনের পাওয়া গেছে। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬১ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ১০৭ জন রোগী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD