শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগামীতে ভ্যাকসিন সংকট থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : কোভ্যাক্স থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালানে ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি, আশা করছি আগামীতে আমাদের দেশে ভ্যাকসিন সংকট আর থাকবে না।

গতকাল শুক্রবার (২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ১৩ লাখ ডোজ টিকা আসার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফকারে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার টিকা নেওয়ার ফলে অনেকের শরীরে এ্যান্টিবডি তৈরি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা এ টিকা নেওয়ার ফলে সুস্থ রয়েছেন।

তিনি বলেন, সাময়িক সময়ের জন্য করোনার টিকা নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে অতিদ্রুত এ সংকট কেটে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা ক্রয়ের জন্য আলাদা করে অর্থ রেখে দিয়েছেন। আমরা আমেরিকা ও চীনের পাশপাশি রাশিয়া থেকেও টিকা ক্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে এ সংকট শেষ হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গণহারে টিকা কার্যক্রম শুরু পর টিকা সংকট দেখা দেওয়ায় আমাদের কিছু সমস্যা হয়েছে। কিন্তু আমরা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করছি টিকার আর কোনো অভাব হবে না। আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে টিকা পাচ্ছি, আগামীতে আরও পাব। ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে, যা ৫ কোটি মানুষকে দেওয়া যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD