ক্রীড়া ডেস্ক : নির্ধারিত সময়ের খেলা শেষ। চলছে যোগ করা সময়ের খেলা। ২ মিনিট না পেরোতেই ডি বক্সের মাথায় ডি মারিয়াকে ফাউল করে বসেন ইউকুয়েডের সেন্টারব্যাক পিয়েরো হিনকাপি। ফ্রি-কিক থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে অসাধারণ শটে গোল দিয়ে উল্লাসে ভাসান লিওনেল মেসি।
শনিবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ম্যাচে ইউকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই জয়টি ছিল এমন মেসিময়। দুটি গোলে সহায়তার সঙ্গে নিজে করেছেন ১টি গোল।
প্রথমার্ধের শেষে মেসির সহায়তায় ইকুয়েডের জালে প্রথমবারের মতো বল জড়ান রদ্রিগো ডি পল। আর দ্বিতীয়ার্ধের শেষে ব্যবধান দিগুণ করেন লৌতারো মার্টিনেজ। যোগ করা সময়ে মেসি নিজেই আসেন ত্রাতা হয়ে। দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোলের দেখা পান এবার নিজেই।