সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৬৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন।
রোববার (৪ জুলাই) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩১৯ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬১৯ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রয়েছেন ৮০৮ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৮৯৭ জন আক্রান্তের পর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, করোনার উপসর্গ নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬৪ জন ও বেসরকারি হাসপাতালে আরও ১৪৮ জন ভর্তি রয়েছেন।
লাইট নিউজ