বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

টিকার বিষয়ে বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়ালেখার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার দেওয়া এবং টিকা দেওয়ার বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কথা বলতে বলেছেন আদালত। এ ছাড়া একই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া আইনজীবীকে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদন দিতে বলেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ।

আজ রবিবার (৪ জুলাই) আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম । রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম বলেন, উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থী কানাডায় যাবেন। সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হবে। বিদেশ যাওয়ার শর্ত হলো দুই ডোজ টিকা সম্পন্ন করে ১৪ দিন নিজ দেশে থাকতে হবে। পরে তিনি বিদেশ যেতে পারবেন। এখন টিকার জন্য সুরক্ষা অ্যাপে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য কোনো অপশন নেই। এদিকে সময়ও শেষ। আগস্টের ১৫ তারিখের মধ্যে তাকে বিদেশ যেতে হবে। তাই বিদেশগামী শিক্ষার্থীদের পক্ষে সুরক্ষা অ্যাপে অপশন ও টিকায় অগ্রাধিকার চেয়ে জনস্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, আপনি শিক্ষার্থীদের অসুবিধা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরে একটি রিকোয়েস্ট লেটার দেন। তাদের তো আপনার অসুবিধা জানতে হবে। এদের জন্য কিভাবে কী করা যায় কথা বলেন। শিক্ষার্থীরা তো পয়সা দিয়ে ভর্তি হয়েছেন। জবাবে শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকে চিঠি লিখব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD