বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

স্বাস্থ্য কর্মীদের জন্য নভোএয়ার এর বিনামূল্যে টিকেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

সংবাদ বিজ্ঞপ্তি : নভোএয়ার করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সম্মানিত স্বাস্থ্য কর্মীদের বিনামূল্যে আকাশপথের টিকেট দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আওতায় ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবার সাথে জড়িতরা করোনায় আক্রান্তদের চিকিৎসা সহায়তায় দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারবেন।

ফ্লাইট চালু হওয়া স্বাপেক্ষে ১লা জুন থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত ১ কোটি টাকা মূল্যের ৩,০০০ এর অধিক টিকেট বিনামুল্যে প্রদান করা হবে। এই সুবিধা পেতে নভোএয়ার ওয়েবসাইটে সংযুক্ত আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে যেভাবে নিরলসভাবে সেবা দিচ্ছেন, তাদের জানাই গভীর শ্রদ্ধা। সারা দেশে চিকিৎসা সেবার কাজ কে আরো বেগবান করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ১৩৬০৩ অথবা ভিজিট করুন- www.novoair.com

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD