শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৭ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৩ এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও ২৪ ঘন্টায় আরো ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের চেয়ে শনাক্তের হার দুই কমে ২৭.৪ শতাংশ হয়েছে।

গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রোগীর চাপ বেড়েই চলেছে। তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানিয়েছে, ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৮৫ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১৮৭ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালা ভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD