বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হাইকোর্টে ৪ ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

অবকাশকালীন সময়ে বিচারকাজ পরিচালনার জন্য ৪ ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর‌্যন্ত এসব বেঞ্চ ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন।

সোমবার (১২ জুলাই) প্রধান বিচারপতি এ আদেশ দেন। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরকে আগামী ১৮ জুলাই রোববার থেকে ৩১ জুলাই শনিবার পর‌্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কার‌্য পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হলো।

বেঞ্চগুলো হলো-অতি জরুরি বিষয়ে রিট এবং দেওয়ানি মোশন ও আবেদন গ্রহণ করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফৌজদারি মোশন ও আবেদন গ্রহণ করবেন বিচারপতি জে বি এম হাসান। একই বিষয়ে আবেদন গ্রহণ করবেন বিচারপতি মো.আশরাফুল কামাল। কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত আবেদন গ্রহণ করবেন বিচারপতি কে এম কামরুল কাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD