শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় বিশ্বে আরও ৮৪৬৮ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। সংক্রমণ কিছুটা বাড়লেও গতদিনের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ৪৬৮ জন। যা দিনের তুলনায় প্রায় ২০০ জন কম। সবমিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৮২ হাজার ৫৮৯ জন।

একই সময়ের ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২৫৯ জন। এটা আগের দিনের তুলনায় প্রায় ৭ হাজার বেশি। সবমিলিয়ে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ১৪৭ জন।

করোনার ভরকেন্দ্র এখন ভারত থেকে সরে ইন্দোনেশিয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৭৫৭ জন। আর মৃত্যু হয়েছে ৯৮২ জনের। সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ লাখ ২৬ হাজার ৮০৩ জন। আর মোট মৃত্যু হয়েছে ৭০ হাজার ১৯২ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৪ হাজার ১৮৯ জন মারা গেছে। এদিকে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে মারা গেছে ১ হাজার ৫৫২ জন। আর ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৫২ হাজার ৭৮৯ জন। সবমিলিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৬২ হাজার ৫১৮ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৫০ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD