শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জার্মানিতে ভারি বৃষ্টিতে বন্যা, মৃত ৪২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : জার্মানির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। নিহতদের বেশিরভাগই নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের বাসিন্দা।

বৃহস্পতিবার জার্মান পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। প্রবল বৃষ্টিপাতের জেরে জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-পালাটিনেটে ছয়টি বাড়ি ভেঙে পড়ার পর অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া শল্ড অঞ্চলের আরও ২৫টি বাড়ি যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

কবলেনজ পুলিশের মুখপাত্র বলেন, বাড়ির ছাদ থেকে উদ্ধার করতে হবে, এমন লোকের সংখ্যা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।

তবে খবরে বলা হচ্ছে, বন্যার কারণে অন্তত অর্ধশত লোক ছাদের ওপর আটকা পড়েছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে বন্যার্তদের উদ্ধার কাজে অংশ নেওয়া দুই কর্মী মারা গেছেন। বুধবার দায়িত্ব পালনকালে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার অ্যাল্টেনা ও উইডল শহরে ওই দুজন প্রাণ হারান বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD