শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মমেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ২০ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। এছাড়াও জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৯৮ জনের।

রোববার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতরা হলেন— ময়মনসিংহের ফুলপুর উপজেলা হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা (৭৫), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মোস্তফা কামাল (৪৫), বইশিষ্ট (৭০), আক্কাস আলী (৭৫), ও নেত্রকোনা সদর উপজেলার আনোয়ার আহমেদ (৫৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার শাহদত (৬৭), শামসুন নাহার (৬৫), নেত্রকোনা সদর উপজেলার শামসুল হুদা (৭৮), সোনিয়া আক্তার (৩২), আমরোজ আলি (৭৫), মোহনগঞ্জের খোদেজা বেগম (৬৫), কেন্দুয়ার রমেলা বেগম (৫৫), শেরপুর সদর উপজেলার নুরুল ইসলাম (৮০), সুইটি আক্তার (২৬), গেন্দাফুল (৩৫), জামালপুর সদরের জামিল হোসাইন (৪৫), ইসলামপুরের জমিলা বেগম (৬০) ও টাঙ্গাইল সদর উপজেলার রহিমা খাতুন (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪১১ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এছাড়াও ফাঁকা নেই আইসিইউ বেড।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শনিবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৭৫২টি নমুনা পরীক্ষা করে নতুন ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD