শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেইলর-চাকাবার প্রতিরোধ ভাঙলেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে টেইলর ও চাকাবা প্রতিরোধ গড়েন। তাতে রান আসে অনায়েসে। তাদের জুটি ভাঙার উত্তর জানা ছিল সাকিবের।

১৬তম ওভারে সাকিব বোল্ড করেন চাকাবাকে। ৩২ বলে ২৬ রান করে ফেরেন জিম্বাবুয়ের উইকেট রক্ষক ব্যাটসম্যান। সাকিবের আর্ম ডেলিভারী ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্টাম্পে আঘাত করে। দুই বল আগে প্রায় একই ডেলিভারীতে বল বেরিয়ে যায় বাউন্ডারিতে। এবার স্টাম্পে আঘাত করিয়ে সাকিব পেলেন প্রথম সাফল্য। জিম্বাবুয়ে হারাল তৃতীয় উইকেট।

স্কোর: বাংলাদেশ ৮১/৩

ওভার: ১৬

পাওয়ার প্লে’তে জিম্বাবুয়ে ‘আপ টু মার্ক’

প্রথম পাওয়ার প্লে’তে (১০ ওভার) জিম্বাবুয়ে তুলেছে ৪৬ রান। তবে হারিয়েছে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে। পাওয়ার প্লে’তে স্বাগতিকদের পারফরম্যান্স আপ টু মার্ক। বাংলাদেশ তাদের চাপে রাখলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ঠিকই রান তুলে নিয়েছে।

মিরাজেরও প্রথম ওভারে উইকেট

ইনিংসের ষষ্ঠ ওভারে মেহেদি হাসান মিরাজের হাতে বল তুলে দেন তামিম ইকবাল। পঞ্চম বলেই পান সাফল্যের দেখা। তাডিওয়ানাশে মারুনামিকে বোল্ড করে ফেরান সাজঘরে। সুইং করে ভেতরে ঢোকা বল তাডিওয়ানাশের উইকেট ভেঙে দেয়। আউট হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৩ রান করেন তাডিওয়ানাশে।

প্রথম ওভারেই তাসকিনের সাফল্য

টস হেরে বোলিংয়ে নেমে সাফল্য পেতে সময় নিল না বাংলাদেশ। তাসকিন প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন। ডানহাতি পেসারের বল কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন একাদশে জায়গা পাওয়া তিনেশে কামুনহুকম্বে। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছিলেন তাসকিন। তিন স্লিপ নিয়ে উইকেটের পেছনে আক্রমণাত্মক ফিল্ডিং সাজান। তাতেই মিলেছে সাফল্য।

সিরিজ জয়ের মিশনে বোলিংয়ে বাংলাদেশ

হারারেতে দ্বিতীয় ওয়ানডেতেও আগে বোলিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

লিটনকে নিয়ে নামছে বাংলাদেশ

ডান হাতের কব্জির চোটে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি লিটন। ম্যাচ শেষে জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। আজ দ্বিতীয় ওয়ানডেতে তাকে নিয়েই নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশেও কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ের দুই পরিবর্তন

দুটি পরিবর্তনে দ্বিতীয় ওয়ানডের একাদশ সাজিয়েছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন সিকান্দার রাজা ও তিনেশে কামুনহুকম্বে। বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।

তৃতীয় সিরিজ জয়ের হাতছানি

জিম্বাবুয়ের মাটিতে এর আগে দুইটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমটি ২০০৯ সালে। অন্যটি ২০১১ সালে। ১০ বছর পর আরেকটি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুলগুলি শুধরে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান তামিম। ৫০ ওভারের ক্রিকেটে টানা ১৭ জয়ের সুখস্মৃতি আছে সাকিব-তামিমদের। আফ্রিকার দক্ষিণের দেশটির বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে এই পরিসংখ্যান নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে বাংলাদেশকে।

ঘুরে দাঁড়াতে পারবে জিম্বাবুয়ে

প্রথম ম্যাচ হারলেও ঘরের মাঠে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী দল। যেকোনো সময় তারা ঘুরে দাঁড়াতে পারে। টেইলর, চাকাবাদের ব্যাট থেকে একটি বড় ইনিংস ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আবার বোলিংয়ে মুজারাবানিদের একাই প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে। এজন্য বাংলাদেশও বেশ সতর্ক। সিরিজ নিশ্চিত করতে হলে দলীয় পারফরম্যান্সের বিকল্প নেই বাংলাদেশের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD