শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রথম দিনে টিকা নিলেন ১২৭৩০ পোশাক শ্রমিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। প্রথম দিনে গাজীপুরের চারটি পোশাক কারখানার ১২ হাজার ৭৩০ জন শ্রমিককে টিকা দেওয়া হয়েছে।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় টিকা দেওয়া শুরু হয়। টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন মো খায়রুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, বিজিএমইএর সভাপতি ফারুক হোসেন।

স্পেরো অ্যাপারেলস কারখানার পরিচালক কাজী শরিফুল ইসলাম রেজা বলেন, তাদের প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিককে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়া হয়েছে।

গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, আগামীকাল (সোমবার) একই পদ্ধতিতে গাজীপুর সিটি কপোরেশনের দুটি ও সিটি করপোরেশনের বাইরের দুটি কারখানায় টিকা দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD