শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। রোববার (১৮ জুলাই) খেলার শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জবাবে ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯ ওভার ১ বলে খরচ করে ৩ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

খেলার ওপেনিং জুটিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ বল খেলে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে ফিরে যান তামিম ইকবাল। তামিম ইকবালের সঙ্গে থাকা আরেক ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস ৩৩ বলে ২১ রান করে ব্রেন্ডন টেলরের হাতে ক্যাচ তুলে তিনিও ফিরে যান সাজঘরে।

এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের হাল ধরেন সাকিব আল হাসান। ১০৯ বলে ৯৬ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তার সঙ্গে ম্যাচ জেতাতে সহযোগিতা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৪ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।

মোহাম্মদ মিঠুন মাত্র দুই রান সংগ্রহ করে কট আউট হয়ে ফিরে যান, মোসাদ্দেক হোসেন ৫ রানে রান করে, মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৬ রান, মেহেদি হাসান মিরাজ ৬ রান, আফিফ হোসেন ধ্রুব মাত্র ১৫ রান করে সিকান্দার রাজার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান।

এদিকে হারারেতে স্বাগতিকদের হয়ে ৬৩ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলে মাধভের। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ব্রেন্ডন টেলর (৪৬), ডিয়ন মায়ার্স (৩৪), সিকান্দার রাজা (৩০), রেগিস চাকাভা (২৬), তাদিওয়ানাশে মারুমানি (১৩), লুক জঙ্গি (৮), রিচার্ড এনগারাভা (৭), টেন্ডাই চাতারা (৪), তিনাশে কামুনহুকামুয়ে (১)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD