বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

করোনায় আক্রান্ত ময়মনসিংহের মেয়র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।

গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগে পাঠালে পজিটিভ রিপোর্ট আসে। এর আগে কয়েকদিন ধরেই তিনি শরীর ব্যথা ও জ্বরে ভুগছিলেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় থেকে পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, রাস্তা-ঘাট, অফিস, বাসা-বাড়িসহ বিভিন্নস্থানে জীবাণুনাশক স্প্রে করা, করোনা প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, ঘরে থাকা, সামাজিক দূরত্ব মেনে চলা সম্পর্কে পৌরবাসীকে সচেতন করতে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও ঘরবন্দি প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ এ পর্যন্ত উপজেলায় ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ২৫ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD