শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈদের দিন ভক্তদের সুসংবাদ দিলেন মুশফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১

করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। অসুস্থ বাবা-মা’ ক্রমেই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। সুন্দর এই সময় কাটুক খুশিতে। পুরো দেশ মহামারীতে ভুগছে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করবেন। আসুন আমরা আমাদের চারপাশে সুবিধাবঞ্চিতদের প্রতি দয়াবান হই। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিই।’

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট খেলেই দেশ ফিরতে হয় মুশফিককে। বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিম খাতুন (৫৬) গেল ১৪ জুলাই করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসকদের শরণাপন্ন হন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয় তাদের। প্রাথমিকভাবে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়। তারপর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হয় দুইজনকে।

সুখবর দিয়ে মুশফিক বলেন, ‘আমার বাবা-মা সুস্থ হয়ে উঠছেন। ধন্যবাদ জানাতে চাই আল্লাহ পাককে। যারা তাদের বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন ও দোয়া করেছেন তাদের সবার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো। এটা আমি ও আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD