শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাহমুদুল্লাহর ইমামতিতে টাইগারদের ঈদ জামাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই মুহূর্তে জিম্বাবুয়েতে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের ঈদুল আজহা সেখানেই পালন করছেন তারা। তার আগে জিম্বাবুয়েকে তাদেরই মাঠে প্রথমবার হোয়াইওয়াশ করে টাইগারভক্তদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।

সিরিজ জয়ের ট্রফি হাতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে দিতে ভোলেননি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (২১ জুলাই) হারারে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলেয়াড় ও সাপোর্টিং স্টাফরা। তাসকিন আহমেদ নিজের ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দলের সিনিয়র সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ ইমামের ভূমিকায় অবস্থান করছেন।

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। দুটিই নিজেদের পকেটে পুড়েছে সফরকারীরা। বৃহস্পতিবার (২২ জুলাই) মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD