শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সকালে কঠোর লকডাউন, ব্যস্ত বাসস্ট্যান্ড-ফাঁকা মহাসড়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : ঈদের পরের দিনের সন্ধ্যায় সিরাজগঞ্জের মহাসড়ক ফাঁকা থাকলেও ব্যস্ততা দেখা গিয়েছে হাটিকুমরুল ও কড্ডার ঢাকামুখী বাসস্ট্যান্ড এলাকা। রাত পোহালেই শুরু হচ্ছে ১৫দিনের কঠোর লকডাউন। যার ফলে ঢাকাগামী অসংখ্য বাস থাকলেও নেই আশানুরূপ যাত্রী। এর মধ্যে বেশিরভাগ বাসই ঢাকা ফেরত। কর্মস্থলে ফিরতে অনেকেই বেছে নিয়েছেন এই রাত্রি কালীনযাত্রা।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়ক অনেকটা ফাঁকা থাকলেও ব্যস্ত রয়েছে বাসস্ট্যান্ডগুলো।

ঢাকামুখী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা গেছে, অন্তত প্রায় শতাধিক বাস যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও দেখা মিলছেনা আশানুরূপ যাত্রীর। বাসের সুপারভাইজার হেলপার দের হাঁক ডাকে মুখরিত বাসস্ট্যান্ড এলাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ও উল্লেখ সংখ্যক বাস হলো ঢাকা সিটির মধ্যে চলাচলকারী। আজমেরী গ্লোরী, মৌমিতা, ঠিকানা, সাভার পরিবহন, আলিফসহ আরও কিছু সিটি সার্ভিস। এছাড়াও রয়েছে ঢাকা-রংপুর ও ঢাকা-রাজশাহী কিছু লোকাল সার্ভিস। তবে মহাসড়কে দূরপাল্লার অন্যান্য কিছু বাস চলছে।

বাসস্ট্যান্ডে মেয়ে ও মেয়ে জামাই নিয়ে বাসের অপেক্ষায় থাকা মাসুদা নামের এক গার্মেন্টস কর্মী বলেন, ‘আগামী ২৭ জুলাই পর্যন্ত গার্মেন্টস বন্ধ থাকলেও তারপরে কি হবে জানিনা। অফিস থেকে ফোন দেবার কথা থাকলেও দেয়নি। যেহেতু কাল থেকে লকডাউন তাই আজকে রাতে ঢাকা চলে যাচ্ছি।’

গাজীপুর চৌরাস্তাগামী আজমেরী গ্লোরী বাসের সহকারী মো. জব্বার বলেন, ‘১ঘন্টা হলো দাঁড়িয়ে থেকে এখন পর্যন্ত ৩ জন যাত্রী পেয়েছি। ৪০০ টাকার ভাড়া ২০০ টাকা নিচ্ছি তবুও যাত্রী নাই। ভাড়া না পেলেও মহাজনকে টাকা দিতেই হবে তাই অপেক্ষায় আছি ‘

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বলেন, মহাসড়ক একদম ফাঁকা তবে হাটিকুমরুল এলাকার ঢাকা রোডে অনেক গাড়ি যাত্রীর অপেক্ষায় আছে। এর বেশিরভাগই ঢাকা ফেরত বাস। তবে সড়কে খুব বেশি যাত্রী নেই।

তিনি আরও বলেন, ঈদ পরবর্তী ঢাকামুখী যাত্রীর যে চাপ অন্যান্য সময়ে থাকে আজ যেন তার পুরোই উল্টো। এছাড়াও আগামীকাল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এসকল বিষয় মাথায় রেখে মহাসড়কে হাইওয়ে পুলিশ কাজ করছে।

মহাসড়ক দায়িত্বে থাকা কড্ডার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন, মহাসড়ক একদম ফাঁকা। মাঝে মাঝে কিছু যানবাহন চলাচল করছে। আগামীকাল থেকে কঠোর লকডাউন চলবে সারাদেশে। এজন্য মহাসড়ক একদম ফাঁকা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD