শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন আরটিভি নিউজ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১৭৭ নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২০ শতাংশ।

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২০০ বেড রয়েছে। সেখানে করোনা ও উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২৩৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত ১৭৯ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৪৬৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল (২৩ জুলাই) থেকে ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD