সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারাল যুক্তরাজ্যের লিভারপুল সিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়েছে যুক্তরাজ্যের লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটির নাম।

জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ভোটাভুটি শেষে বুধবার এই তালিকা থেকে শহরটির নাম বাদ দেওয়া হয়েছে। মাত্রাতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ডের জেরে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারাল শহরটি। খবর এএফপির।

লিভারপুল শহরে পিয়ার হেড, আলবার্ট ডক ও উইলিয়াম ব্রাউন স্ট্রিটসহ ছয়টি এলাকার সমন্বয়ে গঠিত লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটিকে ২০০৪ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেসকো।

তবে ২০১২ সালে এসে সংস্থাটি শহরটির নাম ‘ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেনজার’ হিসেবে অন্তর্ভুক্ত করে। এবার সরাসরি তালিকা থেকে বাদ পড়ল লিভারপুলের নাম।

বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে কোনো নাম বাদ দিতে সংস্থাটির কার্যকরী কমিটির সদস্যদেশগুলোর দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন প্রয়োজন হয়। ভোটাভুটিতে লিভারপুলের নাম বাদ দিতে সমর্থন জানায় ইউনেসকোর ১৩ সদস্য। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় পাঁচ সদস্য।

মাত্রাতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষত লিভারপুল ওয়াটার প্রজেক্ট ও ফুটবল স্টেডিয়াম তৈরির দুটি মেগা প্রকল্প বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে শহরটির নাম কাটানোর পেছনে ভূমিকা রেখেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD