শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফাঁকা সড়ক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : ঈদ পরবর্তী সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন চলছে। জরুরি প্রয়োজন ছাড়া আজও লোকজন তেমন বের হয়নি। সড়কে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনসহ রিকশা ও ভ্যান চলাচল করছে। ব্যক্তিগত গাড়ি সড়কে নেই বললেই চলে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে লকডাউন বাস্তবায়ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার (২৪ জুলাই) রাজধানীর খিলগাঁও, মালিবাগ, মৌচাক, রামপুরা ও বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, লকডাউনের কারণে সকাল থেকেই সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া, সড়কে সাধারণ মানুষের চলাচল তুলনামূলক কম। ঈদের আগের লকডাউনের চেয়ে এবার মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা অনেক কম বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটছে। কিছু মানুষ বিনা কারণে বাইরে বের হচ্ছেন। তাদেরকে বিভিন্ন চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বের হওয়ার সঠিক কারণ বলতে না পারায় অনেককে জরিমানাও করা হয়।

এদিকে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মৌচাক এলাকায় মোটরসাইকেলে করে একজন গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন একজন উবার চালক। বেশি টাকার বিনিময়ে তিনি ওই নারীকে মগবাজার এলাকায় আদ-দ্বীন হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন। তবে মৌচাক মোড়ে পুলিশের চেকপোস্টে গতিরোধ করা হয় মোটরসাইকেলটির। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আদ-দ্বীন হাসপাতালে নেওয়ার জন্য ওই নারী মোটরসাইকেল ভাড়া করেছেন। তবে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য চালক ২০০০ টাকা দাবি করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক উবার চালককে জরিমানা করেছেন। পাশাপাশি ওই নারীকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে, খিলগাঁও এলাকার চেকপোস্টে সকাল সাড়ে ৭টার দিকে একটি প্রাইভেটকার চালককে জরিমানা করা হয়েছে। প্রাইভেটকার চালক ফরিদপুর থেকে যাত্রী নিয়ে গুলশানে যাচ্ছিলেন। গাড়ির কাগজপত্রের মেয়াদ না থাকায় সেই গাড়িচালককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে গাড়িতে থাকা যাত্রীদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মৌচাক মোড় এলাকায় দায়িত্বরত রমনা থানার উপপরিদর্শক মোহাইমিনুল হাসান বলেন, গর্ভবতী নারীকে বহনকারী মোটরসাইকেল চালকের কোনো কাগজপত্র ছিল না। ওই মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারীকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।

খিলগাঁও এলাকায় চেকপোস্টে দায়িত্বরত সবুজবাগ থানার ট্রাফিক জোনের সার্জেন্ট অনিক ইসলাম বলেন, সকাল থেকেই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ব্যক্তিগত গাড়ি চলাচল নেই বললেই চলে। অতি গুরুত্বপূর্ণ কাজে দুই-একটি ব্যক্তিগত গাড়ি সড়কে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দুই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটছে। আমরা সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD