শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় একদিনে আরও ২৪ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় একদিনে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৬ এবং উপসর্গে ১৮ জন মারা গেছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) দুইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১৪৪ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ তথ্য জানান।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), সদরের সরদার রহমতুল্লাহ (৮৩), শেরপুরের জাহানারা (৭৩), গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের চাঁন মিয়া (৪৫) এবং সদরের সেলিনা (৬৯)।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় দুইটি পিসিআর ল্যাবে ৩৪৫ নমুনায় নতুন করে আরও ১৪৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় ৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের করোনায় আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে সদরের ১০০, সোনাতলার ১৪, গাবতলীর ১৩, দুপচাঁচিয়ার ১০, শাজাহানপুরে ৩ এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুতে একজন করে আক্রান্ত হয়েছেন।

ডা. তুহিন অনলাইন ব্রিফিংয়ে আরও জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮৫২ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২ জন এবং ৫৩৩ জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৮৯৭ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD