শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেরিতে লাশবাহী গাড়ির সঙ্গে ঢাকায় ফিরছেন যাত্রীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি রাখা হলেও সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়ি পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

পাটুরিয়া ফেরিঘাটে শনিবার সকালে দেখা যায় এমন চিত্র।

দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আসা সব ফেরিতেই যাত্রী ও যাত্রীবহনকারী গাড়ি পার হচ্ছে। শুধুমাত্র দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআউডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের (ভারপ্রাপ্ত) উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে, সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD