শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীর সাত হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর ১৬টি করোনা ডেডিকেটেড হাসপাতালের সাতটিতেই কোনো আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা খালি নেই। শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাজধানীতে করোনা ডেডিকেটেড ১৬টি সরকারি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা নেই। বাকি ছয়টি হাসপাতালে মাত্র ৩৮টি শয্যা খালি রয়েছে।

আইসিইউ শয্যা খালি নেই যেসব হাসপাতালে

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল (১০ শয্যা), সরকারি কর্মচারী হাসপাতাল (৬ শয্যা), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল (১৬ শয্যা), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (২০ শয্যা), মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল (২৪ শয্যা), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল (১০ শয্যা) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (২০ শয্যা)।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৪৬ জন হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD