শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :

হৃতিকের সঙ্গে সিনেমায় মহেশের ‘না’!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও বলিউড অভিনেতা হৃতিক রোশান। তাদের একসঙ্গে সিনেমায় অভিনয়ের কথা থাকলেও তা হচ্ছে না বলে জানা গেছে।

প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে সিনেমা তৈরি করছেন প্রযোজক মধু মানতেনা। এই সিনেমার ঘোষণা দেওয়ার পর থেকে এতে কারা অভিনয় করবেন তা নিয়ে অনেক জল্পনা হয়েছে। এতেই মহেশ, হৃতিক ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে পর্দায় হাজির করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু মহেশ এই সিনেমাতে অভিনয় করতে রাজি নন। বলিউড হাঙ্গামা ডটকম এই তথ্য জানিয়েছে।

একটি সূত্র বলেন, ‘মধু মানতেনা ও পরিচালক চাইছেন আগামী বছরের মাঝামাঝিতে শুটিং শুরু করতে। একই সময় এস এস রাজামৌলি তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। মহেশ সেই সিনেমা নিয়েই বেশি আগ্রহী।’

‘রামায়ণ’ সিনেমাটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি ও ‘মম’ সিনেমাখ্যাত পরিচালক রবি উদয়ওয়ার। প্রযোজনা করছেন মধু মানতেনা, আল্লু অরবিন্দ, নমিত মালহোত্রা। সিনেমাটি তিন ভাগে মুক্তি পাবে। এতে হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি ও পাঞ্জাবি ইন্ডাস্ট্রির অভিনেতারা অভিনয় করবেন। নির্মাতারা এটিকে ভারতের পাশাপাশি বিশ্বের সকল দর্শকের জন্য তৈরি করতে চাইছেন বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD