শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনা বিভাগে আরও ৪৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের।

রোববার (২৫ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১৯৭ জন, বাগেরহাটে মারা গেছেন ২ জন, আক্রান্ত হয়েছেন ১১৫ জন, সাতক্ষীরায় মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন ৬১ জন, যশোরে মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৩৬ জন, নড়াইলে মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন ৩৪ জন, মাগুরায় মারা গেছেন ৩ জন, করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের, ঝিনাইদহে মৃত্যু ২ ও আক্রান্ত ২৭৯ জন, কুষ্টিয়ায় সর্বোচ্চ মৃত্যু ১৫ ও আক্রান্ত ২৬০ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ১ ও আক্রান্ত ৬৯ জন এবং মেহেরপুরে মৃত্যু ৩ ও আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD