শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিজের অর্ধশতর পর ফিরলেন সৌম্যও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

ফিরেছেন সৌম্য সরকারও। ৪৯ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪০ রান। ব্যাটিংয়ে আছেন- ১৬ বলে ২৩ রান করা মাহমুদউল্লাহ। তাকে সঙ্গ দিচ্ছেন আফিফ। তিনি ১ বল খেলে করেছেন ৬ রান। নেমে তিনি ছক্কা মেরে ইনিংস সূচনা করেছেন।

এর আগে দলীয় ২০ রানের মাথায় নাঈম শেখ সাজঘরে ফিরলেন ৩ রান করে। ব্লেসিং মুজারাবানির বলে লুক জংওয়ের হাতে ক্যাচ দিয়েছেন এই টাইগার ওপেনার। বেশিক্ষণ খেলেতে পারেননি সাকিবও। লুক জঙ্গুয়েকে আবারও তুলে মারতে গিয়ে ক্যাচ তুলেছেন তিনি। স্লটে পেলেও খেলতে চেয়েছিলেন টেনে, ব্যর্থ হয়েছেন তাতেই। ১৩ বলে ২৫ রান করে ফিরলেন তিনি।

হারারেতে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। ওপেনার ওয়েসলে মাধভেরের ৫৪, রেগিস চাকাভার ৪৮, তিদওয়ানশে মারুমানির ২৭, ডিওন মায়ার্সের ২৩ ও শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ৩১ রানে ভর করে ১৯৩ রান তুলেছে দলটি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন সৌম্য সরকার। ১টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, শরিফুল ও সাকিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD